শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত শিশুদের মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে বরিশালে ড্রেন নির্মাণ কাজে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড, ওজোপাডিকোর ৪ সদস্য তদন্ত কমিটি গঠন আদালতে প্রক্সি দিতে এসে নারী আটক, পালালেন আইনজীবীরা কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পণ্যের মান, নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি—বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়—এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ও কাউখালী থানা পুলিশের সদস্যরা।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে রিয়াদ স্টোর—কে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে ভাই ভাই মেডিকেল হল—কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। অননুমোদিত খাদ্যপণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন,নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাজারে যাতে ভেজাল, অননুমোদিত বা ক্ষতিকর পণ্য বিক্রি না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost