বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কাউখালীতে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

কাউখালীতে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) গভীর রাতে  উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাফিজুর রহমান পিন্টুর বাসভবনে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ সময় মোহাফিজুর রহমান (পিন্টু) (৪০), হৃদয় কুমার দাস (২৮), প্রবীর বিশ্বাস (৩৯), মিলন হোসেন (৪০), ফেরদৌস হোসেন (৩৯) ও আল-আমিন মুন্সী (৪০)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মোহাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রেপ্তারকৃত হৃদয় কুমার দাসের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগ রয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের কোটে প্রেরণ করা হয়েছে
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost