শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত শিশুদের মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে বরিশালে ড্রেন নির্মাণ কাজে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড, ওজোপাডিকোর ৪ সদস্য তদন্ত কমিটি গঠন আদালতে প্রক্সি দিতে এসে নারী আটক, পালালেন আইনজীবীরা কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বরিশালে ড্রেন নির্মাণ কাজে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

বরিশালে ড্রেন নির্মাণ কাজে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

 

বরিশাল নগরীর পুলিশ লাইনস এলাকার ওয়াইডব্লিউসি গলিতে ড্রেন নির্মাণ কাজ চলাকালে দেয়াল ধসে জোবায়ের ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো তারা ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি দেয়াল ধসে পরতে শুরু করলে সেখানে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুইজন দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পরে যায়। এ সময় দেয়ালটির একটি অংশ তার পিঠের ওপর এসে পরে।

গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন। মৃত জোবায়ের ইসলাম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

অপরদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দেয়ালের ঝুঁকি মূল্যায়ন ও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

ঘটনার বিষয়ে ঠিকাদার মো. অভি বলেন, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। তবে দেয়ালটি ধসে পড়ার কোনো সম্ভাবনা ছিল বলে মনে হয়নি। কী কারণে হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ল, তা বুঝতে পারছি না।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost