শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে দিনভর বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ প্রশাসককে সঙ্গে নিয়ে উপজেলা সহ বিভিন্ন সড়কে পায়ে হেঁটে উন্নয়ন কাজ পরিদর্শন করেন ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।