শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

পটুয়াখালীতে মাদক নির্মূলে সাংবাদিক ও বন্ধু মহলের মানববন্ধন

পটুয়াখালীতে মাদক নির্মূলে সাংবাদিক ও বন্ধু মহলের মানববন্ধন

আর্ন্তজাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷

জেলা উপজেলা ও পৌর শহর ইউনিয়নটি এখন মাদকের হাটে পরিণত হয়েছে। শহর ও গ্রামের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে মাদকাসক্তদের আড্ডা। সন্ধ্যা হলেই এসব মাদকাসক্তরা আড্ডায় মেতে উঠেন।

এর প্রতিবাদে (২৬জুন)শুক্রবার বিকালে ৪ ঘটিকায় শহরের ঝাউতলা চত্বরে সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার ঘোষণায় প্রথম আলো এর ব্যানারে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সূত্রে জানা যায়,এলাকার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও এসব অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। উঠতি বয়সি তরুণরাও দিন দিন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে।

কয়েকটি সংঘবদ্ধ চক্র ইয়াবা, মদ, গাঁজা ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে গভীর রাতে চুরি ডাকাতি করে যাচ্ছে।

সরকার পতনের পর মাঠে পুলিশ না থাকায় সময়টাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠে তারা।

এ সময় বক্তব্য রাখেন-
প্রথম আলো পটুয়াখালী প্রতিনিধি বিলাস দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর ও সাংকৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার দাস ও কবি অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাস চন্দ ও কাজী দেলোয়ার হোসেন দিলিপ,বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক পন কুমার খাসকেল, প্রভাষক আনিসুর রহমান, উপদেষ্টা সিকদার জাবির হোসেন|

এছাড়াও পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মারিয়ম আক্তার, সহ-সভাপতি কাওসার আহমেদ ও অপূর্ব দাস,পাঠাগার সম্পাদক অর্পন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আশ্রাফুর রহমান রায়হান,বইমেলা সম্পাদক মোঃ সাগর,জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক জয়ন্তী দাস, সাংগঠনিক সম্পাদক বায়জীদ হোসেন প্রমুখ| এছাড়াও স্থানীয় সংবাদকর্মীদের মধ্�

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost