শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বরিশাল কীর্তনখোলা নদীতে নৌ তরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন

বরিশাল কীর্তনখোলা নদীতে নৌ তরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন

বরিশালে নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো, কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার প্রধান অতিথি হয়ে বরিশাল কীর্তনখোলা নদীতে ওই নৌ তরিতে চড়ে শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘সরকার পর্যটন কে জনপ্রিয় করতে, ‘একটি গ্রাম একটি পণ্য ‘এর আদলে, ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তুলতে চায় -এ লক্ষ্যে বরিশাল ঝালকাঠির মৃৎশিল্প ও পাটি শিল্প ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান, বরিশাল ও ভোলার নদ নদী ঘিরে, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনায় বেসরকারি উদ্যোগে তৈরি, পর্যটন বোট ‘কুইন অব উলানিয়া ‘একটি অসাধারণ উদ্যোগ -আশা করি অন্যান্য সবাই এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন।

বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমন জানান, এই নৌ তরির ব্যবহার করে শিশুদের শিক্ষামূলক নানা কার্যক্রম পরিচালনা করা যাবে।

‘কুইন অব উলানিয়া’ পর্যটন বোটের স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী বলেন, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে এই ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়েছে। ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে -যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। সংস্কারের পর ২০২৬ সালের ১৪ এপ্রিল চলাচলের উপযোগী করা হয়। আমরা এই বোটটি শুধু মাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যটনের জন্যই ব্যবহার করব না, চিকিৎসা ক্যাম্প, আই ক্যাম্প, কিডনি ক্যাম্পসহ দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

পরে ‘কুইন অব উলানিয়া’ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ নিয়ে কীর্তনখোলা নদীতে ভ্রমণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আবার বরিশাল নদীবন্দরে ফিরে আসে। প্রাচীনকালে রাজা-বাদশাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌকার আদলে তৈরি করা হয়েছে ‘কুইন অব উলানিয়া’।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost