মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ! দালালচক্র ও ভুল চিকিৎসায় আতঙ্কে রোগীরা বরিশালে বেসরকারি স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা, বাড়ছে জীবনের ঝুঁকি পরকীয় প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক সংবাদ প্রকাশের পর অবশেষে ভাঙা হলো বিতর্কিত ব্রিজ বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে : জনদুর্ভোগ কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন ঝালকাঠিতে কড়া নিরাপত্তায় আদালতে যুবলীগ নেতা জাকিরসহ চারজন কারাগারে নিখোঁজের কিছুদিন পরেই নিজ বাড়ির আঙিনায় মাটিচাপা অবস্থায় মিলল মরদেহ পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় আল—আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা দ্রুত তাদের আমানতের অর্থ ফেরত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন সময়ে তারা ব্যাংকে টাকা জমা দিলেও সেই অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তাদের মোবাইলে জমার কোনো এসএমএস বা নিশ্চিতকরণ বার্তাও পৌঁছায়নি। এ বিষয়ে জানতে চাইলে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ সার্ভারের সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন বলে অভিযোগ করেন তারা।

পরে গ্রাহক ও ব্যাংকের এজেন্টের সন্দেহ হলে বিষয়টি যাচাই করে অনিয়মের তথ্য সামনে আসে। এরপর থেকেই অভিযুক্ত ক্যাশিয়ার আত্মগোপনে চলে যান বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী জানান, শুধু গ্রাহকদের অর্থই নয়, তার নিজস্ব মাদার অ্যাকাউন্ট থেকেও প্রায় ১০ লাখ টাকা অনিয়মের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি বলেন, “অর্থ আত্মসাতের বিষয়টি ইতোমধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দ্রুত তদন্ত, অভিযুক্তকে গ্রেপ্তার এবং আত্মসাৎ হওয়া অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে আল—আরাফাহ ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost