সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
কৃষকের হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ, অপহরণ মামলা ভাণ্ডারিয়ায়  দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০ ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার চরফ্যাশনে শালিস বৈঠকে হামলা-ভাঙচুর, আহত ৪ হত্যা মামলায় আমুর সহযোগী সাঈদ গ্রেফতার, ছাড়াতে থানায় তদবির ৫০০ ও ১০০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি সংসদে কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের প্রাণদণ্ড
বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা—কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা—কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টায় উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতা—কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা, কালাইয়া বন্দর বেইলি ব্রিজ অতিক্রম করে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব সাইফুল ইসলাম খোকনের অভিযোগ, রিয়াজ, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০—২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। তাঁর দাবি, হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতা—কর্মী এবং তাঁদের সমর্থক।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত নেতা—কর্মীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost