, , ,
ঝালকাঠিতে কড়া নিরাপত্তায় আদালতে যুবলীগ নেতা জাকিরসহ চারজন কারাগারে

ঝালকাঠিতে কড়া নিরাপত্তায় আদালতে যুবলীগ নেতা জাকিরসহ চারজন কারাগারে

ঝালকাঠিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৯ জুন) তাদের ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।আদালত তাদের জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আদালত চত্বরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল। আদালতে হাজিরের পর মামলার পরবর্তী কার্যক্রম বিচারিক প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হয়।

এদিকে, আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষের উপস্থিতি থাকলেও নিরাপত্তার স্বার্থে পুলিশের কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মতো। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost