বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে থানায় যাবার পথে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা মুলাদীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু। নল‌ছি‌টির বৈশাখিয়ায় অগ্নিকাণ্ডে ফারুক হাওলাদারের বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, চারজন আহত মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ!
নল‌ছি‌টির বৈশাখিয়ায় অগ্নিকাণ্ডে ফারুক হাওলাদারের বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নল‌ছি‌টির বৈশাখিয়ায় অগ্নিকাণ্ডে ফারুক হাওলাদারের বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফারুক হাওলাদারের বসতঘর পরিদর্শন করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রিজভী আহমেদ সবুজ।

মঙ্গলবার (৩০ জুন) সকা‌লে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) রিজভী আহমেদ সবুজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস ছালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বৈশাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফারুক হাওলাদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ফারুক হাওলাদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost