সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ১০৩১ অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ হালান্ডকে আটকাতে ব্রাজিলের পরিকল্পনা কী, নেইমার কি খেলবেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব”: অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে কাউন্সিলর প্রার্থী জিতু বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার অপরাধ প্রমাণে দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর তালতলীতে বনবিভাগের মামলায় ৫জনের কারাদণ্ড
তালতলীতে বনবিভাগের মামলায় ৫জনের কারাদণ্ড

তালতলীতে বনবিভাগের মামলায় ৫জনের কারাদণ্ড

বরগুনার তালতলীতে সংরক্ষিত বনের ভিতর অনাধিকার পরিবেশ করে বিভিন্ন ক্ষতির অভিযোগে বন বিভাগের মামলায় ৫ জনের কারাদণ্ড হয়েছে। রবিবার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ কারাদন্ডের আদেশ দেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছকিনা বিট অফিসের আওতায় নিদ্রারচর ডিসি পয়েন্টে এলাকায় সংরক্ষিত বনের ভিতর ইউপি সদস্য মোঃ শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেন

অনাধিকার প্রবেশ করে। তারা বনের গাছ কেটে ও উপরে ফেলে বনের ভিতর বেঞ্চ তৈরি করে এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করার অভিযোগে গত ২৬ এপ্রিল—২৬ ছকিনা বিট অফিসার বাদী হয়ে বনবিভাগের আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা না নাম্বার— টেংরা ১, তারিখ ২৬—০৪—২০২৬। ওই মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। মামলার বাদী বনবিভাগের সখিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বলেন, আসামিরা বনের ভিতর অনাধিকার প্রবেশ করে গাছ কেটে ও উপরে ফেলে বনের ভিতর বেঞ্চ তৈরি করে এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা হাজিরা দিতে গেলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost