সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে উজিরপুরের ফায়ার ড্রাইভার সাখাওয়াত মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ, আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ভরা মৌসুমেও ইলিশের আকাল, সংকটে মেহেন্দিগঞ্জ হিজলা হাজারো জেলের জীবিকা মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালালের কারাদণ্ড আর্থিক কেলেঙ্কারি, ছাত্রদল নেতা রাকিব বহিষ্কার শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে জনগণের ইউএনও হয়ে উঠছেন হাসিবুল হাসান, বদলে যাচ্ছে ভাণ্ডারিয়ার চিত্র
শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়া সেই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এরই মধ্যে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। ঘটনার সময় তিনি তার পাঁচ বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরে মা ও শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

লাকি আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মেয়েকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশা থেকে এমন সিদ্ধান্ত নেন।

অন্যদিকে সাবেক স্বামী সাইদুল ইসলাম বলেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় তিনি নলছিটি থানায় অভিযোগ করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং শিশুকেও গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost