বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস হিজলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা ৭টি ইসলামি দলের সঙ্গে বসছে হেফাজত, আসতে পারে ১১ দল ছাড়ার চাপ লঘুচাপ আরও ঘনীভূতের আভাস, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক মঠবাড়িয়ার একটি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩
ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ভোলা সদর মডেল থানার একটি টিম।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বিষয়ে ওসি বলেন, মোস্তাক আহমেদ শাহিনকে আজ ভোরে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি আপাতত থানা পুলিশের হেফাজতে আছেন।

এদিকে, মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেজবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা। কেউ কেউ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost