শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
বাজার থেকে ৩ কোম্পানির ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ স্বামীর নিথর দেহ ও রক্তাক্ত সন্তান, পাশে শুয়ে ফোনে ব্যস্ত স্ত্রী বরিশালে শিশুকে অপহরণ করে গণধর্ষণ, চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার
চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি

চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি

চেক প্রতারণা মামলায় বরিশাল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সৈয়দ জামাল হোসেন নোমানের ভাই এবং সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির লিংকুর ভাই সৈয়দ আব্দুর রহমান তুহিনকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫জুলাই) বরিশাল মহানগর দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন জানান, আসামি সৈয়দ আব্দুর রহমান তুহিন ২০১৩ সালের ২৪ মার্চ কাটপট্টি সড়কে ডেভেলপমেন্ট মাল্টিপারপাস সমিতির অনুকূলে একটি হিসাব (অ্যাকাউন্ট) খোলেন। পরবর্তীতে বাদী ২০২০ সালে জমাকৃত টাকা ফেরত চাইলে আসামি তা পরিশোধ না করে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করেন। এ সময় তিনি তার দুই ভাইয়ের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কথাও উল্লেখ করতেন বলে অভিযোগ করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আসামি পাওনা টাকার বিপরীতে একটি চেক প্রদান করেন। পরবর্তীতে ওই বছরের ২৭ মার্চ আইসিবি ইসলামী ব্যাংকে চেকটি জমা দেওয়া হলে হিসাব নম্বরে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার (অবৈতনিক) ঘোষণা করে ফেরত দেয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২১ এপ্রিল আসামিকে আইনি নোটিশ পাঠানো হয়। তবে নোটিশের কোনো জবাব না পাওয়ায় একই বছরের ২ জুন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন চেক প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিচারকালে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি সৈয়দ আব্দুর রহমান তুহিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত সৈয়দ আব্দুর রহমান তুহিন বরিশাল নগরীর কাটপট্টি সড়কের মৃত সৈয়দ চুন্নু মিয়ার ছেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost