শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

ঝালকাঠি সদর উপজেলায় এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শহরের টিএনটি রোড এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ মলিনা রায় (৪৫), স্বামী রতন রায়। তিনি ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকার তপন হালদারের বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মলিনা রায়ের পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উৎসব শেষে বাসায় ফিরে তারা মলিনা রায়কে বস্তাবন্দি অবস্থায় মৃত দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। রাত ৮টা ২০ মিনিটের দিকে মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, আইন—শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost