, , ,
শিরোনাম
উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
মেহেন্দিগঞ্জে চারা ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

মেহেন্দিগঞ্জে চারা ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রি করতে এসে ডাকাতির শিকার হয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে উপজেলার সিন্নিচর এলাকার কালাবদর নদীর রচর বাজার সংলগ্ন এলাকায় আমেনা পরিবহন নামের একটি ট্রলারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, চারা কেনার কথা বলে ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রলারে ওঠে। একপর্যায়ে তারা ট্রলারে থাকা ইউসুফ ব্যাপারী, নাসির ব্যাপারী, লিটন ব্যাপারী ও জাহিদ হোসেনের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা, ৪টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ২টি টর্চলাইট এবং ১০ লিটার মবিল লুট করে নিয়ে যায়।

জানা গেছে, এসব ব্যবসায়ী প্রতি সপ্তাহে স্বরূপকাঠি থেকে বিভিন্ন ফলজ গাছের চারা বিক্রির উদ্দেশ্যে মেহেন্দিগঞ্জে আসেন। ডাকাতির ঘটনায় তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ভুক্তভোগী ইউসুফ ব্যাপারী বলেন, “এনজিও থেকে ঋণ ও ধার করে আমি এই ব্যবসা পরিচালনা করি। এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে ভবিষ্যতে আমাদের পক্ষে মেহেন্দিগঞ্জে এসে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।”

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে কালীগঞ্জ নৌ-পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের সংবাদ পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost