শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি) ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত কলসকাঠীতে ​সরকারি ছুটির দিনে নিমাই কীর্তনীয়ার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নামে চুরি! কাজিরহাট বাজার খাজনা মুক্ত ঘোষণা, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ হরমুজ প্রণালি খুলে দিল ইরান ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাবুগঞ্জে সাপে কাটা যুবকের মৃত্যু, দাফন না করে ঝাড়ফুঁক চেষ্টা চলছে বরিশালে ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ

ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ

মেহেন্দিগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল রাতের আঁধারে পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার এবং উপজেলা মৎস্য অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাগরের বিরুদ্ধে। চালবোঝাই একটি অটো রিকশা স্থানীয়রা হাতেনাতে আটক করলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আদর্শ নগর ইউনিয়নে সাতজন জেলের নামে বরাদ্দকৃত চাল নিয়ম বহির্ভূতভাবে একজনের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা চালবোঝাই একটি অটো রিকশা গতিরোধ করে সেটি আটক করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকারে সরকারি চাল এভাবে সরিয়ে নেওয়া স্পষ্টত চুরির শামিল এবং বিক্রির উদ্দেশ্যেই এটি পাচার করা হচ্ছিল।

‎এই অনিয়মের সাথে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার এবং মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ সাগরের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, জেলের চাল বিতরণে স্বচ্ছতা থাকার কথা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে তারা এই চাল পাচারের চেষ্টা করছিলেন।

‎ঘটনার বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদারকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, “একটু ঝামেলা হয়েছে, পরে কথা বলি।” এই বলেই তিনি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে স্থানীয়রা জানান, পরিস্থিতি বেগতিক দেখে তিনি ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

‎অভিযুক্ত মৎস্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাগরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত জেলেরা চাল না পাওয়ায় এবং রাতের আঁধারে চাল হস্তান্তরের ঘটনায় আদর্শ নগর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎বর্তমানে আটককৃত চাল ও অটো রিকশা স্থানীয়দের হেফাজতে রয়েছে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com