বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত

বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডে দরগাহ বাড়ি মসজিদসংলগ্ন একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনায় ভবনের নিচতলার দরজা-জানালা উড়ে গিয়ে পাশের খালে পড়ে এবং পুরো তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলার সবগুলো কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং দরজা-জানালা ছিটকে বাইরে পড়ে যায়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ভবনের নিরাপত্তাকর্মী মানিক এবং তাঁর ছেলে মৃদুল। তাদের দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. গালিব জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, বিস্ফোরণের সময় নিচতলায় অবস্থান করছিলেন বাবা ও ছেলে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিএসবি’র দুটি টিম কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com