বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
যৌতুক মামলায় আদালতের দেওয়া ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু তালেব মোল্লাকে (৪৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২নং লতা ইউনিয়নের গৌরীপুর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে আবু তালেব মোল্লার বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার ধারাবাহিকতায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন।
তবে মামলার বিচার শুরুর আগ থেকেই আবু তালেব মোল্লা আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপঙ্করের নির্দেশনায় এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর তাকে কাজিরহাট থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply