বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ 

কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ 

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানার অন্তর্গত ভাসানচর ইউনিয়নসহ আশেপাশের এলাকায় বর্তমানে মাদকের ভয়াবহ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভাসানচর ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত এলাকা ধীরে ধীরে মাদকের আখড়ায় পরিণত হচ্ছে। গাঁজা ও অন্যান্য মাদকের বড় বড় ডিলাররা প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে—যা এলাকার সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকার নিরীহ জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে। মাদকাসক্তদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে—যার মধ্যে রয়েছে কিশোর থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও। মাদকের টাকা জোগাড় করতে না পেরে প্রতিনিয়ত চুরি—ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মানুষের মোটরসাইকেল, পানির কল, বৈদ্যুতিক তার, অটোরিকশা, গরু, মাছ ধরার ট্রলার, হাঁস—মুরগি—কিছুই নিরাপদ নয়।

এলাকাবাসী জোর দাবি জানাচ্ছে কাজিরহাট থানা প্রশাসনকে , দ্রুত গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে এই মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় এলাকাবাসী বাধ্য হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারে—যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করবে।

দুঃখজনক হলেও সত্য, আজকাল অনেকেই শুধু চেয়ারম্যান—মেম্বার হওয়ার আশায় পোস্টার ও ফেসবুক প্রচারণায় ব্যস্ত—কিন্তু সমাজের এই ভয়াবহ সমস্যা নিয়ে কারো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। এলাকাবাসীর :একটাই দাবি

ভাসানচর ইউনিয়নকে মাদকমুক্ত করুন, নিরাপদ সমাজ গড়ে তুলুন।

মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ—আপনার সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছে ভাসান চরবাসী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com