শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২ কাজিরহাটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার হিজলায় দুরবৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল গোয়ালঘর বাঁচাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২

মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক : এস এম শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফয়সাল সিকদার (৩০), পিতা কবির হোসেন সিকদার এবং শামীম হাওলাদার (২৭), পিতা মৃত আবু তাহের হাওলাদার। তারা উভয়েই উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ আটক করে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে চলমান এ অভিযানে গত এক মাসে উল্লেখযোগ্য সংখ্যক মাদক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, মাদক কারবারিদের কাছে এখন আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। তার নেতৃত্বে পুলিশের কঠোর অবস্থানের কারণে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ওসি মোঃ মিজানুর রহমান জানান, “গত এক মাসে প্রায় ৮০ জন মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com