শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি) ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত কলসকাঠীতে ​সরকারি ছুটির দিনে নিমাই কীর্তনীয়ার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নামে চুরি! কাজিরহাট বাজার খাজনা মুক্ত ঘোষণা, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ হরমুজ প্রণালি খুলে দিল ইরান ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাবুগঞ্জে সাপে কাটা যুবকের মৃত্যু, দাফন না করে ঝাড়ফুঁক চেষ্টা চলছে বরিশালে ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়-বৃষ্টির সময় দিরাই, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে হাওরে কাজ করা কৃষকরা বিপদের মুখে পড়েন। এ সময় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে হাঁস পাহারা দেওয়ার সময় বজ্রপাতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ধর্মপাশা উপজেলার টগার হাওর এলাকায় বজ্রাঘাতে কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান নিহত হন। তিনি পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। একই এলাকায় আরও একজন কিশোরসহ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দিরাই উপজেলার কালিয়াগোটার (আতরার) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সচেতন মহল হাওরে কাজ করার সময় কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com