বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌড়ালেন ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌড়ালেন ঠিকাদার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

চারপাশে ইট—বালুর স্তূপ। কাঁচা সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা নির্মাণ সামগ্রী। সেখানে হঠাৎ দেখা গেল নীল শার্ট ও কালো প্যান্ট পরিহিত ব্যক্তিকে বাঁশ দিয়ে তাড়া করছেন পাঞ্জাবি পরিহিত আরেক ব্যক্তি। বলা হচ্ছে, তর্কের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একজন সরকারি প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করেছেন এক ঠিকাদার। মূলত সেই দৃশ্য এটি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এই দাবিতে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগামাধ্যমে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই ঘটনায় আলোচনায় আসা ঠিকাদারের নাম লোকমান হোসেন। অন্যদিকে যাকে বাঁশ দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়েছে, তিনি হলেন উপজেলা উপ—সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।

ভিডিওটি ভাইরালের পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিবপুরে রাস্তার উন্নয়নমূলক কাজ চলাকালে প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি নজরে আসলে এই ঘটনায় নিন্দা জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ মান্নান। সেই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এমপি অ্যাডভোকেট এম.এ মান্নান বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এদিকে ভাইরাল হওয়া ভিডিও এবং অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত ঠিকাদার লোকমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সফল হওয়া যায়নি। এতে তার বক্তব্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com