মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম
নিখোঁজের রহস্য ভাসছে তবুও ভিকটিমের ক্লু উন্মোচন হয়নি আসামিদের পক্ষে পিবিআই’র তদন্ত প্রতিবেদন দাখিল কাউখালীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু/ কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে মেহেন্দিগঞ্জ ছাত্রদল। শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: মামলার প্রধান আসামি টিটুল গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভোলার দৌলতখানে ৪,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কাজিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনা থেকে গ্রেফতার ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক
ভোলার দৌলতখানে ৪,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

ভোলার দৌলতখানে ৪,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল (পেট্রোল) জব্দ করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার দৌলতখান থানাধীন চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিবহনরত একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা। অবৈধভাবে এসব জ্বালানি তেল পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত তেল দৌলতখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্ধারিত মূল্যে তা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com