মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও নয়ছয়ের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনি রাড়ী বাড়ির দরজায় এবং ২নং ওয়ার্ড লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেসার্স মুসকান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়। এ সময় ডিলারের লোকজনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা।
খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে একাধিক পণ্যগ্রহীতা অভিযোগ করেন, নির্ধারিত পরিমাণের তুলনায় কম পণ্য দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ৫ কেজি চালের স্থলে দেওয়া হচ্ছে প্রায় সাড়ে ৪ কেজি, ১ কেজি চিনির পরিবর্তে ৮০০ গ্রাম এবং ডালের ক্ষেত্রেও প্রায় ২০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত এলাকাবাসী ও সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে কয়েকজনের পণ্য ওজন করে অভিযোগের সত্যতা পান। পরে ডিলারের লোকজনও ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply