মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও সহায়তায় এগিয়ে এসেছে মেহেন্দিগঞ্জ ছাত্রদল।
আজ সকালে মেহেন্দিগঞ্জ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।পরীক্ষা দিতে আসা ছাত্র—ছাত্রীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
শুধু শিক্ষার্থী নয়, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হয়। সমন্বিত প্রচেষ্টায় সেবামূলক কার্যক্রম এই স্বেচ্ছাসেবী কার্যক্রমটি যৌথভাবে পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীরা যাতে সুস্থ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।।
Leave a Reply