মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা নিখোঁজের রহস্য ভাসছে তবুও ভিকটিমের ক্লু উন্মোচন হয়নি আসামিদের পক্ষে পিবিআই’র তদন্ত প্রতিবেদন দাখিল কাউখালীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু/ কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে মেহেন্দিগঞ্জ ছাত্রদল। শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: মামলার প্রধান আসামি টিটুল গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভোলার দৌলতখানে ৪,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কাজিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনা থেকে গ্রেফতার ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী
ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই

ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই

সারা দেশের ন্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা—২০২৬ এর প্রথম দিনের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৪ জন। এর মধ্যে এসএসসির ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৪০ জন। উপস্থিত ছিল ১ হাজার ২২৫ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন।

দাখিল পরীক্ষার ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৭২৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৬৬১ জন এবং অনুপস্থিত ছিল ৬৬ জন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬৭ জনের মধ্যে উপস্থিত ছিল ৬৫ জন, অনুপস্থিত ছিল ২ জন। সব মিলিয়ে ৬টি কেন্দ্রে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ জন।

তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় কোনো কেন্দ্র থেকেই কাউকে বহিষ্কার করা হয়নি।

পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, সকল কেন্দ্রে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এসএসসিতে বাংলা প্রথম পত্র এবং দাখিলে কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমি নিজে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার পর্যায়ক্রমে সব কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের সব কক্ষ সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com