বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা নিখোঁজের রহস্য ভাসছে তবুও ভিকটিমের ক্লু উন্মোচন হয়নি আসামিদের পক্ষে পিবিআই’র তদন্ত প্রতিবেদন দাখিল
কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন

কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলায় সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনে রাতে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে, কখনো একটানা ২—৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে করে গরমের মধ্যে শিশু ও বয়স্করা কষ্ট পাচ্ছেন, ব্যবসা—বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীসহ অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষার সময় এভাবে লোডশেডিং চলতে থাকলে আমাদের সন্তানদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। রাতের বেলায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না।

এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজ, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ থাকছে, ফলে বিক্রি কমে যাচ্ছে বলে জানান তারা।

স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং লোডশেডিং কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সচেতন মহল মনে করছেন, এসএসসি পরীক্ষার সময়কে বিবেচনায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা দরকার। লোডশেডিং এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে। রোগীদের ভোগান্তির শেষ নেই।রোগীদের জরুরী পরীক্ষা নিরীক্ষা করতে বিঘ্ন ঘটছে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, চলমান সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের চেয়ে বিদ্যুৎ এর চাহিদা বেশি। তেলের সংকট কেটে গেলে বিদ্যুৎ আবার স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com