বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা
লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম চারাখালি ব্যাপারি বাড়ি এলাকায় লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমারটি চুরি হয়ে যাওয়ার পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে কয়েকটি পরিবারের মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন। তীব্র গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে করছে। দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী মো. হাসান বলেন, রাতে লোডশেডিং ছিল, তাই কিছু বুঝতে পারিনি। সকালে উঠে দেখি ট্রান্সফরমারটি নেই। কাছাকাছি জঙ্গলে এর কিছু অংশ পড়ে থাকতে দেখেছি। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, লোডশেডিংয়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র এমন ঘটনা ঘটাচ্ছে। তারা দ্রুত ট্রান্সফরমার পুনঃস্থাপন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পল্লী বিদ্যুৎ রাজাপুর জোনাল অফিসের ডিজিএম আতাউর রহমান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ট্রান্সফরমার পুনঃস্থাপনের কাজও অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে, যাতে দ্রুত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com