শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি—গামছায় জনতার মাঝে এমপি সান্টু তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল হুদা ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম আদালতের নির্দেশ ও পুলিশের বাঁধা অমান্য করেই চলছে স্থাপনা নির্মান ৪৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা চোখে আঘাত করে স্বর্নালংকার টাকা নিয়ে পালালো চোর সংরক্ষিত নারী আসনের প্রার্থী জেবার বিরুদ্ধে ইসিতে অভিযোগ কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা ভাণ্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থী ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু চার জনকে গলাকেটে হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড যোগদানের দ্বিতীয় দিনেই চমক দেখালেন ওসি গাজা গাছ সহ আটক মাদক ব্যবসায়ী মেহেন্দিগঞ্জে মৎস্য অভয়াশ্রম অভিযানে হামলা, আহত ৩ বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ লুটের চেষ্টা,চাষিদের উপর হামলা এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীর সহযোগীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল কাঠালিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে উপজেলার আস্পদ্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ আল—আমিন (৩৮)কে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের সহায়তাকারী কচুয়াকাটি গ্রামের অস্থায়ী নিবাসী মোহাম্মদ সজল (৫০)কে গ্রেফতার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন সংবাদমাধ্যমকে জানান,”মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই সাফল্য পেয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এই তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com