শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
যোগদানের দ্বিতীয় দিনেই চমক দেখালেন মেহেন্দিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মমিন উদ্দিন। নিজে নেতৃত্ব দিয়ে অভিযান পরিচালনা করে চাষকৃত গাঁজা গাছ সহ আটক করলেন এক মাদক ব্যবসায়ীকে।
আটককৃত ওই ব্যক্তির নাম শামীম রাড়ী( ৩০)। সে মেহেন্দিগঞ্জ চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের শফিজল রাড়ীর ছেলে।
২৩ এপ্রিল রাত ১১ টা ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন এর নেতৃত্বে অভিযুক্ত শামীমকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এসময় শামীমের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, গাজা বিক্রির নগদ ১,৩০০ টাকা এবং নিজ বাড়ির পাশে চাষকৃত ১৩ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন বলেন,প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল চানপুর চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ১৩০০ টাকা এবং চাষকৃত ১৩ টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী শামীম রাড়ীকে আটক করে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি মমিন উদ্দিন।
ওসি মমিন উদ্দিন আরও বলেন,মাদকের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স। যে বা যারা মাদক সেবন, ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত থাকবে আমরা তাকেই আইনের আওতায় নিয়ে আসবো। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply