শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম
লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা চোখে আঘাত করে স্বর্নালংকার টাকা নিয়ে পালালো চোর সংরক্ষিত নারী আসনের প্রার্থী জেবার বিরুদ্ধে ইসিতে অভিযোগ কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা ভাণ্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থী ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু চার জনকে গলাকেটে হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড যোগদানের দ্বিতীয় দিনেই চমক দেখালেন ওসি গাজা গাছ সহ আটক মাদক ব্যবসায়ী মেহেন্দিগঞ্জে মৎস্য অভয়াশ্রম অভিযানে হামলা, আহত ৩ বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ লুটের চেষ্টা,চাষিদের উপর হামলা এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন
মেহেন্দিগঞ্জে মৎস্য অভয়াশ্রম অভিযানে হামলা, আহত ৩

মেহেন্দিগঞ্জে মৎস্য অভয়াশ্রম অভিযানে হামলা, আহত ৩

বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য অভয়াশ্রম রক্ষায় পরিচালিত সরকারি অভিযানে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন কর্মকর্তা ও স্টাফ আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও স্টাফরা নিয়মিত জাটকা সংরক্ষণ অভিযানে গেলে একদল সশস্ত্র ব্যক্তি তাদের পথরোধ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরের নেতৃত্বে ১০-১৩ জনের একটি দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে সরকারি কাজে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

হামলায় আব্দুল্লাহ আল সিয়াম গুরুতর আহত হন। তার মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে বাম হাত ও কাঁধে গুরুতর জখমপ্রাপ্ত হন। এছাড়া মোঃ শামীমের মুখে আঘাত লেগে দাঁত ভেঙে যায় এবং মোঃ নাজিম শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা অস্ত্র প্রদর্শন করে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এর আগেও অভিযুক্তরা মৎস্য অধিদপ্তরের তিনটি স্পিডবোটের পাওয়ার কেবল কেটে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করেছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা  ওমর সানি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি থানায় এজাহার দায়ের করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানিক দলের উপর হামলার বিষয় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন হামলার অভিযোগ পেয়েছি।দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com