শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম
লোডশেডিংয়ে বিপাকে হিজলার এস এস সি পরিক্ষার্থীরা চোখে আঘাত করে স্বর্নালংকার টাকা নিয়ে পালালো চোর সংরক্ষিত নারী আসনের প্রার্থী জেবার বিরুদ্ধে ইসিতে অভিযোগ কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা ভাণ্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থী ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু চার জনকে গলাকেটে হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড যোগদানের দ্বিতীয় দিনেই চমক দেখালেন ওসি গাজা গাছ সহ আটক মাদক ব্যবসায়ী মেহেন্দিগঞ্জে মৎস্য অভয়াশ্রম অভিযানে হামলা, আহত ৩ বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ লুটের চেষ্টা,চাষিদের উপর হামলা এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন
ভাণ্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থী

ভাণ্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় ওই শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন এবং ফলাফল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থী লামিয়া আক্তার উপজেলার কেশবলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তার রোল নম্বর ২২২৩৪২।
লামিয়া আক্তার জানান, এমসিকিউ (গঈছ) পরীক্ষা শুরু হওয়ার সময় প্রশ্নপত্রের সংকট দেখা দেয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ৫ মিনিট পর তাকে একটি প্রশ্নপত্র দেওয়া হয়। এতে ৩০ মিনিটের নির্ধারিত সময়ের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে যায়। এরপর তিনি দ্রুত প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা সম্পন্ন করেন।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনার সময় লামিয়া জানতে পারেন, সবার কাছেই প্রশ্নপত্রটি অত্যন্ত কঠিন মনে হয়েছে। কিন্তু তিনি নিজের পরীক্ষা ভালো হয়েছে বলে জানালে সন্দেহের সৃষ্টি হয়। পরে সহপাঠীদের প্রশ্নপত্রের সঙ্গে নিজের প্রশ্ন মিলিয়ে দেখতে গিয়ে তিনি বিস্মিত হন। তখন তিনি বুঝতে পারেন তাকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব আমিরুল ইসলাম বলেন, এমন ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কেন্দ্রের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম মেনেই যথাযথভাবে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। পরীক্ষার সার্বিক কার্যক্রমও সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি এখনো তার জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন, বিষয়টি এইমাত্র আপনার কাছে জানতে পেরেছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com