শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
বরিশালের কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
অভিযোগ অনুযায়ী, একই গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে জিহাদ হোসেন পলাশের বিরুদ্ধে পাশের বাড়ির নাসির সরদারের মেয়ে সারা মনি আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখে কাজিরহাট টেম্পু স্টেশন থেকে সারা মনিকে অপহরণ করে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।
তবে অভিযুক্ত জিহাদ হোসেন পলাশের বাবা নুর ইসলাম সরদার দাবি করেন, পুরো ঘটনাটি সাজানো এবং তার ছেলেকে ফাঁসানোর উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, “আমার ছেলে নির্দোষ। পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য এই মামলা করা হয়েছে।”এলাকা সূত্রে জানা যায় সারামনি , মুলদি থানা এক প্রবাসীর সাথে বিবাহ হয়। সেই ঘরে একটি দুই বছরে কন্যা ।
সন্তান আছে বলে জানা যায় এই ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় সন্তোষপুর গ্রামে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এ সময় এলাকাবাসী মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply