, , ,
শিরোনাম
জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু আমড়া-লেবু দেওয়ার কথা বলে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা চাঁদাবাজ-দখলবাজদের কড়া হুঁশিয়ারি রিজভীর নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৬, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে নাবালিকাকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩
নলছিটিতে অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নলছিটিতে অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নাচনমহল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মা মেডিকেল হলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বিশ্বাস মেডিকেল হল ও শাহ আলম স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, নাচনমহল বাজারের কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost