, , ,
শিরোনাম
মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, আলোচনায় যাদের নাম কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ বামনায় জুলাই যোদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কবর হতে উত্তোলনে পরিবারের অসম্মতি শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল প্যানেলে সাকিব, ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য গলাচিপায় নিরপরাধ ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত যৌনকর্মীর ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঝালকাঠিতে আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়
বামনায় জুলাই যোদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কবর হতে উত্তোলনে পরিবারের অসম্মতি

বামনায় জুলাই যোদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কবর হতে উত্তোলনে পরিবারের অসম্মতি

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

বরগুনার বামনা উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের লিখিত আপত্তির কারণে তা স্থগিত করা হয়েছে।

পরিবারের সদস্যরা ধর্মীয় অনুভূতি, সামাজিক কারণ এবং দীর্ঘদিন পর মরদেহ উত্তোলনে মানসিক কষ্টের বিষয়টি উল্লেখ করে আদালত কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে অসম্মতি জানান।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরগুনার বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মৃত আজিজ জমাদ্দারের ছেলে মো. ইসহাক জমাদ্দার।

দীর্ঘ সময় পর বিজ্ঞ আদালতের নির্দেশে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আদালত কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ, বামনা থানার এসআই মো. শহিদুল ইসলাম এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় শহীদ ইসহাক জমাদ্দারের ছেলে মো. সবুজসহ পরিবারের সদস্য ও স্বজনরা মরদেহ উত্তোলনে লিখিতভাবে অসম্মতি জানিয়ে আবেদন করেন। আবেদনে ধর্মীয় ও সামাজিক দিক বিবেচনার পাশাপাশি পরিবারের মানসিক কষ্টের বিষয়টি তুলে ধরা হয়।

পরিবারের লিখিত আপত্তির পর আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে নির্ধারিত দিনে মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রাখা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost