, , ,
শিরোনাম
মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, আলোচনায় যাদের নাম কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ বামনায় জুলাই যোদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কবর হতে উত্তোলনে পরিবারের অসম্মতি শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল প্যানেলে সাকিব, ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য গলাচিপায় নিরপরাধ ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত যৌনকর্মীর ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঝালকাঠিতে আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়
কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ

কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

 

পিরোজপুরের কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও এলাকার সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সবুজ চৌধুরী, প্রধান শিক্ষক তানভীর আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং শিক্ষার্থী নুসরাত জাহান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost