, , ,
শিরোনাম
ক্যাম্পাস থেকে শিবির নেতাকর্মীদের বের করে দিল বিএম কলেজ ছাত্রদল টং দোকানে আড্ডা দিলেন তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ২ পিস ইয়াবাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে আলতাফ হোসেন চৌধুরী এমপির মত বিনিময় সভা কাজিরহাটে চুরির মামলায় রোমান গ্রেপ্তার,কারাগারে প্রেরন ২৩ বছর পর কাজিরহাট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি
হালিমা খাতুন বালিকা বিদ্যালয়: অ্যাডহক কমিটিতে সভাপতি বিএনপি নেতা, সদস্য স্ত্রী

হালিমা খাতুন বালিকা বিদ্যালয়: অ্যাডহক কমিটিতে সভাপতি বিএনপি নেতা, সদস্য স্ত্রী

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

বরিশাল নগরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এ বিদ্যালয়ের সভাপতি হয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু। আবার সেই কমিটিরই শিক্ষক প্রতিনিধি সদস্য হয়েছেন তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত ফাতেমা শিরীন।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলেছে, এটি নিয়মবহির্ভূত। এ নিয়ে রহস্যজনক কারণে মুখ খুলছেন না বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম।

জানা গেছে, প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ড গত ১৯ মে হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে। কমিটিতে সভাপতির পরে তালিকায় ২ নম্বর নামটি হচ্ছে শিক্ষক প্রতিনিধি ফাতেমা শিরীনের। টানা ৬০ বছর পূর্ণ করে তিনি ১৫ জুলাই অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় দুই মাস আগে কমিটিতে তাঁকে শিক্ষক প্রতিনিধি করায় নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হওয়ার বিধান নেই। এমনকি অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পেলেও তিনি কমিটিতে থাকতে পারবেন না। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ফাতেমা শিরীনের বিষয়টি তিনি দুই দিন আগে বিভিন্ন মাধ্যমে জেনেছেন। তিনি বলেন, এটা অবশ্যই সংশোধন করতে হবে। মঙ্গলবার বিকেল পর্যন্ত নাম পরিবর্তনের আবেদন তাঁর কাছে পৌঁছায়নি। ম্যানুয়াল পদ্ধতির আবেদন সর্বপ্রথম তাঁর টেবিলে যাবে।

বিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, পেছনের তারিখে নতুন করে শিক্ষক শহিদুল ইসলামকে প্রতিনিধি করতে প্রধান শিক্ষক নাজমা বেগম তৎপরতা চালাচ্ছেন।

এ ব্যাপারে হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন দেওয়া হলে তিনি কোনো বক্তব্য দিতে অস্বীকার করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost