, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
মেহেন্দিগঞ্জে ২ পিস ইয়াবাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মেহেন্দিগঞ্জে ২ পিস ইয়াবাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরখাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ তায়েম মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে কাজিরহাট থানা পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চরখাজুরিয়া উচাপোল ব্রিজের ওপর পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালিত হয়।

এ সময় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সন্দেহভাজন হিসেবে তায়েম মোল্লাকে তল্লাশি করা হলে তার কোমরে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করেন কাজিরহাট থানার উপ—পরিদর্শক (এসআই) আলমগীর ইসলাম।

পুলিশ জানায়, অভিযানে এসআই আলমগীর ইসলামের সঙ্গে আরও তিনজন পুলিশ সদস্য অংশ নেন।
আটক তায়েম মোল্লা বিদ্যানন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সেলিম মোল্লার ছেলে।

পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost