, , ,
শিরোনাম
কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির বিসিসির পার্ক-ভবন সংস্কারে কোটি কোটি টাকা ব্যয়ের হিসাব, বাস্তবে হয়নি কাজ ছাত্রদল নেতার বিরুদ্ধে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ মেসেঞ্জারে ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগ, শিক্ষক বললেন ‘আইডি হ্যাক হয়েছে’ মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার মায়ের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান নিরাপত্তা পেলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব বরগুনায় কিশোর গ্যাংয়ের ঘটনায় মামলা, তদন্তের নির্দেশ বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ হিজলা আলিগঞ্জের লঞ্চ ঘাটের টার্মিনালটি বেহাল দশা তিন বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেন্টার নির্মাণ, পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি; দ্রুত চালুর দাবি এলাকাবাসীর
মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে আলতাফ হোসেন চৌধুরী এমপির মত বিনিময় সভা

মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে আলতাফ হোসেন চৌধুরী এমপির মত বিনিময় সভা

Reporter
প্রতিবেদক : আলমগীর জুয়েল
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের স্মরণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বরিশাল ব্রজ মোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাইফুল আলম রঞ্জু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা, সহ সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও আরো বক্তৃতা দেন আহত জুলাই যোদ্ধারা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম,
ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ,সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজী প্রমুখ।

পরে জুলাই যোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost