, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়, অনুপস্থিত দুই শিক্ষককে নোটিশ ডাকাতবিরোধী অভিযানে এবার পুলিশের বিরুদ্ধেই মামলা, আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি প্রত্যাহার গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ের দাবি
মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ আটক ৫

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ আটক ৫

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ভোলার মনপুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের সদস্যরা আজ বুধবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পূর্ব ও পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অন্য ড্রেজারগুলো পালিয়ে যায়।

জব্দ করা ড্রেজারটির মালিক হানিফ মাঝি। আটক ব্যক্তিরা হলেন বরগুনা জেলার লাকুরতলী গ্রামের নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান ও কায়েস মোল্লা।

স্থানীয়রা জানান, নিয়মের তোয়াক্কা না করে প্রভাবশালী মহল মেঘনা নদীর উপকূলের কাছাকাছি এলাকা থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নির্মাণাধীন বেড়িবাঁধ প্রকল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। দুই বছর ধরে এলাকাবাসী প্রতিবাদ জানালেও বালু উত্তোলন বন্ধ হয়নি। তাঁরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost