, , ,
শিরোনাম
চিকিৎসা ও ওষুধের ব্যয়ে দিশেহারা কাউখালীর মধ্যবিত্ত—নিম্নবিত্ত পরিবার উজিরপুরে পৌর কাউন্সিল সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিএম কলেজে উপাধ্যক্ষ পদে ফ্যাসিস্টের দোসর অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন, শিক্ষকদের মধ্যে অসন্তোষ বরিশালে চেয়ারম্যান গলিতে লাখ লাখ টাকার জুয়ার আসর,নিঃস্ব বহু পরিবার প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতির বিস্তার অভিযোগ হিজলায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবী গ্রেপ্তার সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থেকেও অপপ্রচারের শিকার পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে
ঝালকাঠিতে কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

প্রায় দুই বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি জিআর—১৪ (ঝাল.) মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘জেলা কারাগার থেকে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো. মনির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost