
বরিশাল নগরীতে আবারও চোরচক্রের দুঃসাহসিক অভিযান। বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়কে একসঙ্গে ৯টি বাসার বৈদ্যুতিক সংযোগের তার চুরি করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট সোমবার গভীর রাতে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ২টা থেকে ভোর ৪টার মধ্যে কে বা কারা সংঘবদ্ধ ভাবে বাসার মিটার বক্স থেকে মুল লাইনের তামার তার কেটে নিয়ে যায়ে। এতে একযোগে ৯টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নগরীর রোকেয়া আজিম সড়কের বিভিন্ন বাসার মালিকদের অভিযোগ, চোরচক্র পরিকল্পিতভারে এই কাজ করেছে। তাদের ধারণা, এলাকাটি আগে থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল। কারণ এতগুলো বাসার তার একসঙ্গে চুরি করা সহজ নয়।তবে অনেকে অভিযোগ করেন এলাকায় অতিরিক্ত মাদকাসক্ত আনাগোনা বেড়েছে তারাই এমন কাজ করেছে বলে ধারানা করা হচ্ছে।
একসঙ্গে নয়টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোত বিরাজ করছে।
অনেকেই রাতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন, আবার কেউ কেউ শিশু ও বয়স্ক সদস্যদের দুর্ভোগ নিয়ে চিন্তিত।
এলাকাবাসী দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, চুরি হওয়া তার চক্রেরর কাছেও বিক্রি করা হতে পারে।