, , ,
শিরোনাম
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা বামনায় সাইফুল হত্যার বিচার ও প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু আমড়া-লেবু দেওয়ার কথা বলে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা চাঁদাবাজ-দখলবাজদের কড়া হুঁশিয়ারি রিজভীর
বিয়ের প্রলোভনে নাবালিকাকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

বিয়ের প্রলোভনে নাবালিকাকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বরিশাল জেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের ভংগা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউসুফ রাড়ি নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ভংগা গ্রামের লতিফ রাড়ির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাইদুল বেপারীর নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে মেয়ের বাবা একাধিকবার এলাকার প্রভাবশালী ও গণমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি।

​এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে ইউসুফ ওই নাবালিকাকে ফুসলিয়ে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকারসহ নিয়ে পালিয়ে যায়। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে অবশেষে কাজিরহাট থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​মেয়ের বাবা সাইদুল রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইউসুফের সাথে এই ঘটনায় আরও কয়েকজন সহযোগী জড়িত রয়েছে। তারা বর্তমানে আমাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার আকুল দাবি, দ্রুত যেন আমার নাবালিকা মেয়েকে উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।”

​এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল জানান, “অভিযোগ পাওয়ার পর থেকেই আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost