, , ,
শিরোনাম
মুলাদীতে মসজিদের মাইক চুরির সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ বাজারে যাওয়ার পথে পেছন থেকে চাকু দিয়ে হামলার অভিযোগ কাজিরহাট ভাসানচর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্যাদার খুঁটির জোর কোথায় মুলাদী থানা পুলিশের সফল অভিযান: ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ ও চারা বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা: বজ্রপাতে নিহত নারীর লাশ কবর থেকে চুরি! মেহেন্দিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট
মুলাদীতে মসজিদের মাইক চুরির সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ

মুলাদীতে মসজিদের মাইক চুরির সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলার হোসনাবাদ গ্রামে মসজিদের মাইক চুরির সন্দেহে রমজান মিয়া (২৫) নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মুলাদী থানা পুলিশ তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত রমজান মিয়া হোসনাবাদ গ্রামের ইছুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় রাজমিস্ত্রি। কিছুদিন আগে তিনি এলাকার আহমদ আলী হাওলাদার জামে মসজিদে রাজমিস্ত্রির কাজ করেছিলেন।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সালাম হাওলাদার (পিতা—মতি হাওলাদার), বেল্লাল (পিতা—হাসি সেক)সহ কয়েকজন রমজানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সেখানে ১০ থেকে ১৫ জন মিলে তাকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হওয়ার পরও তাকে দ্বিতীয় দফায় মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজানকে উদ্ধার করে। পরে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, আহত রমজানের অবস্থা আশঙ্কাজনক।

রমজানের নানার অভিযোগ, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিলে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং এলাকায় থাকতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা মোবাইল ফোনে বলেন, “আমার থানায় এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি এবং বিষয়টি আমার জানা নেই।”

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা জানতে পুলিশি তদন্তের অপেক্ষা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost