, , ,
শিরোনাম
বাজারে যাওয়ার পথে পেছন থেকে চাকু দিয়ে হামলার অভিযোগ কাজিরহাট ভাসানচর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্যাদার খুঁটির জোর কোথায় মুলাদী থানা পুলিশের সফল অভিযান: ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ ও চারা বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা: বজ্রপাতে নিহত নারীর লাশ কবর থেকে চুরি! মেহেন্দিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব
বাজারে যাওয়ার পথে পেছন থেকে চাকু দিয়ে হামলার অভিযোগ

বাজারে যাওয়ার পথে পেছন থেকে চাকু দিয়ে হামলার অভিযোগ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালিমদন এলাকায় বাজারে যাওয়ার পথে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আনোয়ার হোসেন পশ্চিম বালিমদন এলাকার বাসিন্দা এবং আলতাব হোসেন মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল প্রায় ৫টার দিকে আনোয়ার হোসেন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে পশ্চিম বালিমদন এলাকায় পৌঁছালে মুস্তাফা হাওলাদার (পিতা—আফছের আলী হাওলাদার) পেছন থেকে ধারালো চাকু দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর আহত আনোয়ার হোসেনকে তার মেয়ে আইরিন দ্রুত উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্তসাপেক্ষ।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost