, , ,
দলীয় অনুষ্ঠানের নামে চাঁদাবাজির বিরুদ্ধে গণপূর্ত প্রতিমন্ত্রীর বার্তা

দলীয় অনুষ্ঠানের নামে চাঁদাবাজির বিরুদ্ধে গণপূর্ত প্রতিমন্ত্রীর বার্তা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় কিংবা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ বলে সুস্পষ্ট বার্তা দিয়েছেন পিরোজপুর—২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ কোনো প্রকার চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এসময় তিনি দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost