, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী

ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী

Reporter
প্রতিবেদক : মোঃ জুনায়েদ খান সিয়াম
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত কাজে দালালদের দৌরাত্ম্য কমানো ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হলেও হঠাৎ বদলির খবরে হতাশ স্থানীয়রা।

২০২৫ সালের ২৫ আগস্ট উজিরপুরে এসিল্যান্ড হিসেবে যোগ দেন মহেশ্বর মণ্ডল। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি সংক্রান্ত মামলা ও বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তিতে গুরুত্ব দেন তিনি। বিশেষ করে সেটেলমেন্ট এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় কাঙ্ক্ষিত সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে জানান স্থানীয়রা।

ভূমি সেবার পাশাপাশি উজিরপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মহেশ্বর মণ্ডল। পৌরসভার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নেও ভূমিকা রাখেন তিনি।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া ছিল তার কাজের অন্যতম বৈশিষ্ট্য। ফলে অল্প সময়েই তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের কাছে সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

এদিকে মহেশ্বর মণ্ডলকে উজিরপুর থেকে খুলনায় বদলি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ছিল তার উজিরপুরে শেষ কর্মদিবস। তার বদলির খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয়দের অনেকেই তাকে সততার প্রতীক উল্লেখ করে বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে মহেশ্বর মণ্ডলের ভূমিকা ছিল প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই তার বদলি হওয়ায় ভূমি সংক্রান্ত সেবায় আবারও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্বল্প সময়ের কর্মকাল হলেও কাজের মাধ্যমে উজিরপুরবাসীর মনে যে আস্থা তৈরি করেছেন, তার বদলির খবরে সেটিই যেন স্পষ্ট হয়ে উঠেছে। নতুন কর্মস্থল খুলনাতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost