, , ,
শিরোনাম
বরিশালে যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬ নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম ও গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কাউখালী থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নির্দেশে এসআই বিপ্লব বিশ্বাস ও এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর  রাতে উপজেলার পূর্ব আমরাজুরী গ্রামের মৃত বাবুল খন্দকারের ছেলে মোঃ সাগর হোসেন (২৬)-কে তার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার রুম থেকে গাঁজা সেবনের বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।  পিরোজপুরের সংশ্লিষ্ট বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।
উপজেলার কোথাও কোনো মাদক ব্যবসা বা সেবনের সুযোগ দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost