পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম ও গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কাউখালী থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নির্দেশে এসআই বিপ্লব বিশ্বাস ও এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পূর্ব আমরাজুরী গ্রামের মৃত বাবুল খন্দকারের ছেলে মোঃ সাগর হোসেন (২৬)-কে তার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার রুম থেকে গাঁজা সেবনের বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পিরোজপুরের সংশ্লিষ্ট বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।
উপজেলার কোথাও কোনো মাদক ব্যবসা বা সেবনের সুযোগ দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি।